Knowledge Of VAT & TAX
Mobile No: 01727-367110 or 01815466079
E-mail: [email protected] or
Cash-এরও কি কোনো Cost আছে?
একটি প্রতিষ্ঠানের Finance Manager মাসের শুরুতেই চিন্তায় পড়ে গেলেন। কারণ ৮ তারিখের মধ্যে শ্রমিক-কর্মচারীদের ১ কোটি টাকা বেতন পরিশোধ করতে হবে। কিন্তু কোম্পানির ব্যাংক হিসাবে পর্যাপ্ত নগদ অর্থ নেই।
অবশেষে প্রতিষ্ঠানটি ১৪% সুদে ঋণ নিয়ে বেতন পরিশোধ করল।
প্রশ্ন হলো, এই বেতন পরিশোধের জন্য অতিরিক্ত যে সুদ দিতে হলো, সেটি কী?
এটাই হলো Cash-এর Cost
এবার আরেকটি উদাহরণ দেখি।
ধরুন, আপনার কাছে ১ কোটি টাকা নগদ আছে। আপনি চাইলে সেই টাকা FDR-এ রেখে বছরে ১২% মুনাফা পেতে পারেন।
কিন্তু আপনি টাকা অলসভাবে ব্যাংক হিসাবে রেখে দিলেন। ফলে সম্ভাব্য ১২% মুনাফা থেকে বঞ্চিত হলেন।
এই হারানো মুনাফাও এক ধরনের Cost, যাকে Finance-এর ভাষায় Opportunity Cost বলা হয়।
অর্থাৎ—
✅ Cash না থাকলে ঋণের সুদ দিতে হতে পারে
✅ Cash থাকলেও সঠিকভাবে বিনিয়োগ না করলে সম্ভাব্য আয় হারাতে হতে পারে
দুই ক্ষেত্রেই Cash-এর একটি Cost রয়েছে।
আমাদের বিভিন্ন উৎসব, সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি থাকতে পারে। কিন্তু Cash-এর Cost কখনো ছুটিতে যায় না।
তাই Finance-এর জগতে একটি গুরুত্বপূর্ণ সত্য হলো—
Cash is not free.
নগদ অর্থেরও একটি মূল্য আছে, আর সেই মূল্যের নামই Cash Cost বা Cost of Money
আপনার প্রতিষ্ঠানের অ্যাসেসমেন্ট হওয়া ফাইল এর উপর কি পুনরায় আয়কর অডিট বা জরিমানা হতে পারে ?
আমরা যখন কোন করবর্ষের Tax Assessment paper হাতে পাই এবং সেটি পরিশোধ করে ফেলি আমরা ভাবি আমাদের ওই করবর্ষের আয়কর সংক্রান্ত কার্যাবলী সম্পন্ন হয়েছে।
কিন্তু বাস্তবতা এবং আইন অনুযায়ী সেটি বলা যায় না। আপনার অ্যাসেসমেন্ট হওয়া ফাইল পুনরায় রি ওপেন হতে পারে যেখানে নতুন করে ট্যাক্স আরোপ হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বর্তমানে টিডিএস অডিট (Sec 147) কার্যক্রম ব্যাপকভাবে চলমান রয়েছে যেখানে ট্যাক্স অথরিটি টিম প্রতিষ্ঠান সরজমিনের পরিদর্শনের সময় খাতাপত্র সফটওয়্যার অডিট রিপোর্ট হতে শুরু করে সমস্ত কিছু চেক করে আপনার ইতিমধ্যে অ্যাসেসমেন্ট হওয়া ফাইল এর উপর পুনরায় আয়কর আরপ জরিমানা সহ ধার্য করছেন, আনেই সময় স্পট অ্যাসেজমেন্ট সম্পন্ন করছেন। এছাড়াও ফাইল রি ওপেন এর ঘটনা তো অহরহ ঘটছেই।
সুতরাং ম্যানেজ করে বা যেনতেন ভাবে আপনার আয়কর পরামর্শক আপনার আয়কর কে কাম্য স্তরে নিয়ে এসেছেন এটি নিয়ে প্রথমে উচ্ছাসিত না হয়ে সঠিক কমপ্লায়েন্স মেনে আইনানুক ভাবে আপনার ট্যাক্স কমপ্লায়েন্স মেনে চলুন অন্যথায় আপনাকে একই অর্থবছরে একাধিকবার ট্যাক্স প্রদান করতে হবে সাথে জরিমানা ও মানসিক অসন্তুষ্টিত রয়েছেই
*VAT, TAX & RJSC COMPLIANCE-2026*
*1.* *VAT (ভ্যাট) কমপ্লায়েন্স ক্যালেন্ডার ২০২৬*
* মাসিক ভ্যাট রিটার্ন (Mushak 9.1): প্রতি মাসের ভ্যাট রিটার্ন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে।
. ভ্যাট পেমেন্ট: রিটার্ন দাখিলের দিন বা তার আগে ভ্যাট পরিশোধ করতে হবে।
. VDS Deposit (ভ্যাট কর্তন): উৎসে ভ্যাট কাটা হলে তা কাটার তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে।
*2.* *TAX (ট্যাক্স/আয়কর) কমপ্লায়েন্স ক্যালেন্ডার ২০২৬*
ব্যক্তিগত আয়কর রিটার্ন (Individual Income Tax): এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে (২০২৫-২৬ কর বছরের জন্য)।
*কোম্পানি আয়কর রিটার্ন (Company Tax Return): কোম্পানিগুলোর জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ সাধারণত ১৫ মার্চ।
. TDS/Withholding Tax Return (মাসিক/ত্রৈমাসিক):
* প্রতি মাসের ট্যাক্স কর্তন পরবর্তী মাসের ২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে (জুলাই থেকে মে মাস পর্যন্ত)।
. *অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (AIT): ১৫ সেপ্টেম্বর, ১৫ ডিসেম্বর, ১৫ মার্চ এবং ১৫ জুন (সমান চার কিস্তিতে
*3. RJSC (আরজেএসসি) কমপ্লায়েন্স ক্যালেন্ডার ২০২৬*
বার্ষিক রিটার্ন (Schedule X): বার্ষিক সাধারণ সভা (AGM) হওয়ার ২১ দিনের মধ্যে।
ব্যালেন্স শিট এবং লাভ-ক্ষতি হিসাব: AGM হওয়ার ৩০ দিনের মধ্যে।
*অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট: আর্থিক বছর শেষ হওয়ার ৬ মাস পর।
*নতুন শেয়ার ইস্যু (Share Allotment): অ্যালটমেন্টের ৬০ দিনের মধ্যে।
*পরিচালক পরিবর্তন (Change of Directors): পরিবর্তনের ৩০ দিনের মধ্যে।
৫ টি ভুল যেখানে আপনার প্রতিষ্ঠানের ফাইল অডিটে পড়তে পারে এবং অ্যাসেসমেন্ট হয়ে যাওয়া ফাইল পুনরায় রি ওপেন হয়ে নতুন ট্যাক্স ডিমান্ড এবং জরিমানার সৃষ্টি হতে পারে
১. মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশন সঠিকভাবে না করা।
২. Other income এর উপর আলাদাভাবে ট্যাক্স ক্যালকুলেশন করে নেয়া ও সে অনুযায়ী ট্যাক্স প্রদান করা।
৩. Bank Deposit এর সাথে sales বা income এর Reconciliation বা Analysis করে নেয়া
৪. Sales এর সাথে আপনার নিকট থেকে যে TDS কর্তন করা হয়েছে তার সামঞ্জস্য থাকা
৫. প্রত্যেকটা খরচের ওপর সঠিক নিয়মে টিডিএস কর্তন করেছেন কিনা তা যাচাই করে নেয়া
এই বিষয়গুলোর উপর খেয়াল রেখে অ্যাকাউন্টস তৈরি করলে এবং সে অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করলে আপনার অডিটে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে এবং অডিটে পড়লেও পরবর্তীতে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানো অনেক সহজ হয়ে যায়
19/01/2026
ধন্যবাদ এনবিআর
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
1216